নওগাঁয় ভয়াবহ অগ্নিকান্ডে ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই!
প্রতিনিধিঃ
ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ
নওগাঁয় একটি দোকানে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা যায়, ভয়াবহ অগ্নিকান্ডে জৈনক মজিবর রহমানের একটি মুদিখানা দোকান ও দোকানে থাকা সকল মালামাল সামগ্রী পুড়ে ছাই হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) জুম্মার নামাজের সময় জেলার সাপাহার উপজেলার আশড়ন্দ বাজারে এ ঘটনা ঘটে। উপজেলার আইহাই ইউনিয়নের ইউনিয়ন সদর আশড়ন্দ বাজারে একটি দোকানে আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শি সূত্রে জানা গেছে, আজ শুক্রবার দুপুরে বাজারের প্রায় সকল লোকজন তাদের দোকান পাট বন্ধ করে নামাজ আদায় করতে মসজিদে যায়। নামাজ প্রায় শেষের দিকে কিছু লোকজন বাজারে আগুন আগুন বলে চিৎকার করতে থাকলে মসজিদের মাইকেও আগুনের এলান প্রচার করা হয় এবং মসজিদের সকল মুসুল্লিগন এক যোগে আগুন নেভাতে আগাইয়া আসে।
সাপাহার উপজেলার ফায়ার সার্ভিসও সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে ক্ষতিগ্রস্থ্য মজিবর রহমান জানান যে হঠাৎ আগুনের সূত্রপাতে আমার দোকানের সকল মালামাল ও সাথে সংযুক্ত দুটি গুদামঘর পুড়ে অনুমান কয়েক লক্ষটাকার ক্ষয় ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের ইউনিট লিডার কামনুজ্জামান জানান যে ফায়ার সার্ভিসের উপস্থিতিতে মহুর্তে আগুন নিয়ন্ত্রনে আনায় বাজারের অন্য কোন দোকানে আগুন ধরেনি। তবে দোকানদার মজিবরের ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে বৈদ্যুতিক সটসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
