বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

গৌরনদী ইউএনও’কে উকিল নোটিশ ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি

০ টি মন্তব্য 2 ভিউ 7 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিএম বেলাল, গৌরনদী
print news | গৌরনদী ইউএনও’কে উকিল নোটিশ ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি | সমবানী

পূর্বে অনুমোদন দেওয়া বরিশালের গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপন কাজ হঠাৎ করে অন্য প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের অভিযোগ উঠেছে গৌরনদী পৌর প্রশাসক ও ইউএনও মো. ইব্রাহীমের বিরুদ্ধে। এ ঘটনায় ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে বেসরকারি সংস্থা টার্গেট পিপল ফর ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (টিপিডিও)-এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী মঙ্গলবার এ উকিল নোটিশ পাঠান। এ বিষয়টি টিপিডিও’র পক্ষের বরিশাল জজকোর্টের আইনজীবী আনোয়ার হোসেন মিজান নিশ্চিত করেছেন।

Lawyers notice to Gournadi UNO demands Tk 1.5 million in compensation3 | গৌরনদী ইউএনও’কে উকিল নোটিশ ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি | সমবানী

নোটিশে বলা হয়, গৌরনদী পৌরসভার হোল্ডিং নম্বর প্লেট স্থাপনের কাজের জন্য ২০২৫ সালের ১২ মার্চ টিপিডিও আবেদন করলে পৌর কর্তপক্ষ কাজটি করার অনুমোদন দেয়। তবে পৌরসভার অ্যাসেসমেন্ট কার্যক্রমের কারণে কাজটি সাময়িক ভাবে স্থগিত রাখা হয়। এরপর ২০২৬ সালের ১২ মার্চ পুর্নরায় কাজ শুরু করার আবেদন করলে ১৫ মার্চ পৌর প্রশাসনের পক্ষ থেকে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়।

এর প্রেক্ষিতে সংস্থাটি প্রায় ১০ হাজার প্লেট প্রস্তুত, জনবল নিয়োগ এবং প্রয়োজনীয় সরঞ্জামাদি ক্রয় করে। কিন্তু হঠাৎ করেই একই কাজ অন্য একটি সংস্থাকে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়। এতে প্রায় ১৫ লাখ টাকার আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে দাবি টিপিডিও’র। নোটিশে প্রশাসনের কাছে জানতে চাওয়া হয়েছে কী কারণে পূর্ব অনুমোদন থাকা সত্তে¡ও কাজটি অন্যত্র দেওয়া হলো এবং কেন সংস্থাটিকে কাজ থেকে বিরত রাখা হলো। একই সঙ্গে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে।

বেসরকারি সংস্থা টিপিডিও’র পক্ষের অ্যাডভোকেট আনোয়ার হোসেন মিজান বলেন, আমার মক্কেলের পক্ষে ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে গত মঙ্গলবার (২৮ এপ্রিল) গৌরনদী পৌর প্রশাসককে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এ বিষয়ে ১৫ কার্যদিবসের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

Lawyers notice to Gournadi UNO demands Tk 1.5 million in compensation2 | গৌরনদী ইউএনও’কে উকিল নোটিশ ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি | সমবানী

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহীম বলেন, এ কাজের জন্য একটি মাত্র আবেদন পেয়েছি, তাই যাচাই-বাচাইয়ের সুযোগ ছিলোনা। বাড়ির মালিক নিজের পকেট থেকে টাকা দিয়ে হোল্ডিং নম্বর প্লেট বসাবেন। সংস্থাকে ¯্রফে আমাদের কাছ থেকে বসানোর অনুমতি নিতে হয়।

টিপিডিও’কে কাজ করার অনুমতি দেওয়ার বিষয় আমার জানা নেই। পূর্বের কোন পৌর প্রশাসক টিপিডিও’কে অনুমতি দিয়ে থাকলে, সেই কাগজপত্র নিয়ে আমার কাছে আসলে ফাইল দেখে ওই সংস্থাকেই কাজ করার অনুমতি দেওয়া হতো। অনুমতির কাগজপত্র নিয়ে তাকে অমার কাছে পাঠান। এ ব্যাপারেতো উকিল নোটিশ করা লাগতো না।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading