শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ব্যবসায়ীকে জরিমানা

০ টি মন্তব্য 14 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে নিষিদ্ধ পলিথিন উদ্ধার ব্যবসায়ীকে জরিমানা | সমবানী

পিরোজপুরের কাউখালীতে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। শুক্রবার ২৪ জানুয়ারি উপজেলার কাউখালী দক্ষিণ বাজারে
নিষিদ্ধ পলিথিন মজুদকরণ ও বাজারজাতকরণ বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দক্ষিণ বাজার থেকে ১৭৪ কেজি পলিথিন জব্দ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। এসময় শাহাদাত স্টোর থেকে ৫৪ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

নিষিদ্ধ পলিথিন মজুদ করার অপরাধ স্বীকার করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর অধীনে মো: শাহাদাৎ কে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত। এসময় কাউখালী দক্ষিণ বাজারেরই অন্য একটি খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া ১২০ কেজি পলিথিন জব্দ করা হয়।

তবে, এই ১২০ কেজি পলিথিনের মালিকানা কেউ দাবি না করায় কাউকে জরিমানা করা হয়নি। মোবাইল কোর্ট পরিচালনা শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ জানান যে, “জব্দকৃত পলিথিন বিধি মোতাবেক পরিবেশ সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ে হস্তান্তর করা হবে। পরবর্তীতে এই পলিথিন কে ঢাকায় প্রেরণ করে রিসাইকেল করা হবে।

নিষিদ্ধ পলিথিন মজুদকরণ ও বাজারজাতকরণ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে পূর্বেও কাউখালী বাজারে মাইকিং করা হয়েছিল।” মোবাইল কোর্ট পরিচালনায় কাউখালী থানা পুলিশের একটি চৌকষ টিম সহযোগিতা করেন।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading