পত্নীতলায় ত্যাগী ও নির্যাতিত বিএনপির নেতা-কর্মীদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
কেন্দ্রীয় সিদ্ধান্ত অবমাননা করে নওগাঁর পত্নীতলা উপজেলা বিএনপি’র ১৪ এপ্রিল দ্বি বার্ষিক কাউন্সিলে ভুয়া ভোটার তালিকার মাধ্যমে নির্বাচনের প্রতিবাদে ও বিএনপিকে রক্ষার জন্য ত্যাগী এবং কারা নির্যাতিত নেতাকর্মীদের পক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৩ এপ্রিল) বেলা ১২টায় উপজেলা আহবায়ক কমিটির ত্যাগী নির্যাতিত নেতাকর্মীবৃন্দ আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি প্রার্থী আঃ সালাম। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন পত্নীতলা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক ও বর্তমান সদস্য সাবেক চেয়ারম্যান আঃ সামাদ।
উক্ত সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক প্রার্থী ও শিহাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী আঃ সামাদ, আলতাফ শেখ, উপজেলা বিএনপি’র সদস্য রফিকুল আল আমিন, সদস্য মতিয়ার রহমান মন্টু, সদস্য প্রভাষক মিজানুর রহমান প্রমুখ।
এসময় ১১টি ইউনিয়নের সাবেক সভাপতি-সাধারণ সম্পাদক সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
