বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিলি স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 0 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি , দিনাজপুর
print news | হিলি স্থলবন্দরে পণ্য খালাস ও ই-সিস্টেম বাস্তবায়ন নিয়ে সভা অনুষ্ঠিত | সমবানী

দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল ও আধুনিকায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। হিলি কাস্টমস কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ সভায় বন্দরের বিদ্যমান বিভিন্ন সমস্যা ও তার সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে হিলি কাস্টমস হাউসে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন হিলি স্থলবন্দরের ডেপুটি কমিশনার অব কাস্টমস সন্তোষ সরেন।

সভায় ই-সিস্টেম (ই-ইনভয়েস ও ই-ডকুমেন্টেশন) বাস্তবায়নের অগ্রগতি, ম্যানিফেস্ট সংক্রান্ত তথ্য নিয়মিত হালনাগাদ, পণ্য খালাস প্রক্রিয়া আরও সহজ ও দ্রুততর করা, এবং রাজস্ব আদায়ে স্বচ্ছতা নিশ্চিতকরণসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা, ব্যবসায়ী প্রতিনিধি ও বন্দরের অন্যান্য অংশীজনরা উপস্থিত থেকে নিজেদের মতামত তুলে ধরেন এবং কার্যক্রম আরও কার্যকর করার জন্য বিভিন্ন প্রস্তাবনা দেন।

সভায় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে হিলি স্থলবন্দরকে একটি আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন বন্দর হিসেবে গড়ে তোলা সম্ভব।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading