রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

গাজীপুরে বাসের ধাক্কায় নিহত নওগাঁর ওসি মোস্তাফিজ

০ টি মন্তব্য 12 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
print news | গাজীপুরে বাসের ধাক্কায় নিহত নওগাঁর ওসি মোস্তাফিজ | সমবানী

গাজীপুরে বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ সময় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীপুর মহানগরীর জেলা পুলিশ লাইনের সামনে ঢাকা-জয়দেবপুর সড়কে এই দুর্ঘটনা ঘটে।

সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিহত ওসি তার প্রাইভেটকারটি রেখে পুলিশ লাইনে প্রবেশ করেন। পরে রাস্তা পার হওয়ার সময় শিববাড়ি থেকে কাপাসিয়া টোক গামী ‘পথের সাথী’ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তিনি গুরুতর আহত হন।

তিনি আরো জানান, পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ সময় নিহতের স্ত্রী লতিফা জেসমিনও গুরুতর আহত হন। প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।নিহতের ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসের চালককে আটক করে বাসটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading