সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

নওগাঁ-২ আসনের জামায়াতের প্রতিনিধির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 3 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

print news | নওগাঁ-২ আসনের জামায়াতের প্রতিনিধির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত | সমবানী

নওগাঁর পত্নীতলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নওগাঁ–২ (পত্নীতলা-ধামইরহাট) আসন পরিচালনা কমিটি আয়োজিত স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় পত্নীতলা উপজেলায় নজিপুর পৌর শহরে অবস্থিত মুগ্ধ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিনিধি ও নওগাঁ-২ আসনের জামায়াতের নির্বাচনী পরিচালক মোহাম্মদ মারুফ আহম্মেদ। সভায় পত্নীতলা ও ধামইরহাট উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মোট ১৬ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে সাংবাদিক সমাজের ভূমিকা, গণমাধ্যমকর্মীদের বিভিন্ন সমস্যা ও তা সমাধানের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে সাংবাদিক সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- ধামইরহাট উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. রেজোয়ান, পত্নীতলা যুব বিভাগের যুব সম্রাট সোহেল রানা, ধামইরহাট উপজেলা জামায়াতের যুব সেক্রেটারি ও নওগাঁ–২ আসনের মিডিয়া পরিচালক আবু সালেহ্ মুসা, সহ:পরিচালক ও পত্নীতলা উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আমানুল্লাহ্, পত্নীতলা উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও ঘোষনগর ইউনিয়ন জামায়াতের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মো. আখতার ফারুক, পত্নীতলা প্রেস ক্লাবের সভাপতি ইখতিয়ার উদ্দীন আজাদ, ধামইরহাট প্রেস ক্লাবের সভাপতি আব্দুল মালেক প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ পারস্পরিক সহযোগিতা ও গঠনমূলক সম্পর্ক বজায় রেখে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading