শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত

০ টি মন্তব্য 6 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী)
print news | দুমকিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রোগ্রাম অনুষ্ঠিত | সমবানী

পটুয়াখালীর দুৃমকিতে প্রোগ্রাম অব এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১ টায় উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে দুমকি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ নজরুল ইসলাম, খামার বাড়ি, বরিশাল।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইসমিতা আক্তার সোনিয়া’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ শাহাদাত হোসেন, অতিরিক্ত উপপরিচালক, কৃষি সম্প্রসারন অধিদপ্তর, খামারবাড়ি, পটুয়াখালী, কৃষিবিদ মোঃ রিয়াজ উদ্দিন সিনিয়র মনিটারিং অফিসার পার্টনার কৃষি সম্প্রসারন অধিদপ্তর, বরিশাল অঞ্চল, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ জসীম উদ্দিন প্রমূখ ।

কংগ্রেসে নিরাপদ খাদ্যশস্য উৎপাদনে করনীয় শীর্ষক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কৃষক, কৃষাণী, পার্টনার ফিল্ড স্কুলের সদস্যবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নের্তৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading