বুধবার, ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে মাদক মামলায় একজনের ৭ বছরের সশ্রম কারাদন্ড

০ টি মন্তব্য 4 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
print news | কুড়িগ্রামে মাদক মামলায় একজনের ৭ বছরের সশ্রম কারাদন্ড | সমবানী

মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে বুধবার (২৯ এপ্রিল) নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদিন।

কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সরকারি কৌশলী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট তারিক জানান, জেলার ফুলবাড়ি উপজেলার গোড়কমন্ডল এলাকার মৃত উমর আলীর পুত্র নুর ইসলামের বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ি থানা পুলিশ ২০১৬ সালে একটি মামলা দায়ের করেন।

পরে ফুলবাড়ি থানার এসআই দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারার অপরাধের অভিযোগ আনয়ন করেন।

পুলিশ তদন্ত রিপোর্টেও তাকে অভিযুক্ত করা হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক জয়নাল আবেদিন বুধবার বিকালে জনাকীর্ণ আদালতে নুর ইসলাম কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।

অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। একই সঙ্গে আসামির অত্র মামলায় পূর্বের মোট হাজতবাস সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে উল্লেখ করা হয়।

দায়রা মামলা নং ৩৫৩/২০১৬। রায় ঘোষণার সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading