কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৫ জনে
প্রতিনিধিঃ
হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম
কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৫জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২৮এপ্রিল) রাতে দুর্ঘটনায় ৩জনের প্রাণহানি হয়। পরে আহতদের মধ্যে আরও দুজন মারা গেলে নিহতের সংখ্যা দাঁড়ায় ৫জনে।
নিহতরা চিকিৎসার জন্য মাইক্রোবাসযোগে রংপুরে এক ক্লিনিকে গিয়েছিলেন। ফেরার পথেই কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পৌরসভা এলাকার বাঁশের তল এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই গ্রামের আসাদমোড় এলাকার শামীম হোসেন (৩২) ও তার মেয়ে মোছা. ছাদিয়া (৮), একই পরিবারের বাবু মিয়ার স্ত্রী তামান্না (২৮), জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) ও সাইফুর রহমানের ছেলে লিমন (৩০)। লিমন পেশায় মাইক্রোবাস চালক বলে জানা গেছে। বুধবার সকালে গ্রামের বাড়িতে লাশ এসে পৌছলে কান্নার রোল পড়ে যায়। এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।
শিলখুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বঙ্গসোনার হাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক কুড়িগ্রাম যাওয়ার পথে নাগেশ্বরী পৌরসভার বাঁশেরতল নামক স্থানে রংপুর থেকে ছেড়ে আসা ভূরুঙ্গামারীগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে গুরুতর আহতদের উদ্ধার করে নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য রংপুর নেওয়ার পথে আরো ২জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, ঘটনাটি সম্পর্কে জেনেছি। বিষয়টি নাগেশ্বরী থানার অধীন হওয়ায় আইনগত বিষয়টি তারাই দেখছেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
