ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা
প্রতিনিধিঃ
জাহাঈীর আলম, ময়মনসিংহ
জাকির হোসেন বাবলু, আলমগীর মাহমুদ আলম এবং রোকনুজ্জামান সরকার রোকন
তিন সদস্যবিশিষ্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।
এতে আউট হয়েছেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটন।
গতকাল সোমবার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ হলেন- আহ্বায়ক আলহাজ্ব জাকির হোসেন বাবলু, যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম এবং সদস্যসচিব হয়েছেন দক্ষিণ জেলা যুবদলের সফল সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন।
গত ৫ ডিসেম্বর ২০১৯ সালের ৫২ সদস্যবিশিষ্ট দক্ষিণ জেলা বিএনপির কমিটি গঠিত হয়। ওই কমিটিতে ডা. মাহাবুবুর রহমান লিটনকে আহ্বায়ক ও ১০ জনকে যুগ্ম আহ্বায়ক করা হয়।
নবগঠিত আহবায়ক কমিটিকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন,যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এডঃআজিজুর রহমান,বিএনপির নেতা এডঃ মাহবুবুর রশীদ তামান্না,ফুলবাড়িয়া( ময়মনসিংহ) সমিতি ঢাকার নির্বাহী সভাপতি ও বিএনপির নেতা অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
