সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্মীয় শিক্ষা ব্যতীত কেউ নীতি নৈতিকতায় সমৃদ্ধ হতে পারেনা, বোয়ালখালীতে গোবিন্দ মহারাজ স্মরণে অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে বক্তারা-

০ টি মন্তব্য 5 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বোয়ালখালী
print news | ধর্মীয় শিক্ষা ব্যতীত কেউ নীতি নৈতিকতায় সমৃদ্ধ হতে পারেনা, বোয়ালখালীতে গোবিন্দ মহারাজ স্মরণে অষ্টপ্রহরব্যাপী মহোৎসবে বক্তারা- | সমবানী

বোয়ালখালীতে অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব ধর্মীয় রীতিনীতি ও ভাব গাম্ভীর্যের মাধ্যমে যথাযথ মর্যাদায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) পূর্ব গোমদন্ডী বোয়ালখালী পৌরসভার ৩নং ওয়ার্ডস্থ গোবিন্দ মহারাজ ধামে চট্টগ্রামের বৈষ্ণবকুল চূড়ামনি ও বৈষ্ণব ধর্মের ধারক ও বাহক শ্রীশ্রী গোবিন্দ মহারাজজীর তিরোধান তিথি স্মরণে মহতী ধর্মসভা ও অষ্টপ্রহরব্যাপী সার্বজনীন মহানামযজ্ঞ মহোৎসব উপলক্ষে আয়োজিত এক সভায় অতিথিবৃন্দ বলেন-

“ধর্মীয় শিক্ষা ব্যতীত কেহ নীতি-নৈতিকতায় সমৃদ্ধ হতে পারে না। ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে পুণ্য অর্জন হয়। পুণ্য দ্বারা মানুষের জীবনে সুখ ও শান্তি প্রাপ্ত হয়”

গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি রিটন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিঠন চৌধুরীর উপস্থাপনায়- এতে অতিথি ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধীর বড়ুয়া, বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য ও একুশে পদক প্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের সাবেক সাধারণ সম্পাদক পল্টু কান্তি বড়ুয়া, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র যুগ্ন সাধারন সম্পাদক শিক্ষক সত্যপ্রিয় শীল, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশুতোষ চৌধুরী টিকলু, প্রশান্ত ঘোষ, দিপু সেন, আয়কর আইনজীবী রিংকু দত্ত, উৎপল চৌধুরী (মিঠু), অনিল দাস, গোবিন্দ মহারাজ ধাম মহোৎসব উদযাপন পরিষদের উপদেষ্টা মন্টু সরকার, নারায়ণ চৌধুরী, অসিত চৌধুরী, কার্যকরী কমিটির সভাপতি উজ্জ্বল চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বিপ্লব চৌধুরী, সাংগঠনিক সম্পাদক সনজিত চৌধুরী, অর্থ সম্পাদক দুর্লভ চৌধুরী প্রমূখ।

আলোচনার শুরুতে দেশ ও জাতি সকলের কল্যাণে মহান সৃষ্টিকর্তার নিকট সমবেত প্রার্থনা করা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading