রবিবার, ১৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

দুমকিতে অটো- টমটম সংঘর্ষে নিহত-২, আহত- ২

০ টি মন্তব্য 2 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাহিদুল ইসলাম, দুমকি( পটুয়াখালী)
print news | দুমকিতে অটো- টমটম সংঘর্ষে নিহত-২, আহত- ২ | সমবানী

পটুয়াখালীর দুমকিতে অটোরিকশা – সিমেন্টবাহী টমটম সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহতের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে লেবুখালী বাউফল মহাসড়কের রাজাখালীর পিছাখালী ব্রীজ সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

জানাগেছে বগা থেকে যাত্রীবাহী অটোরিক্সা পিছাখালী ব্রীজ এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবাহী টমটম মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলে রবিউল(৬)নিহত হয়।স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ইব্রাহিম খান(৬০)হাসপাতালে মারা যায়। অপর গুরুতর আহত সুমন সরদার(২৫) ও আঃ কাদের (৫০) কে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত শিশুটির বাবা আঃ কাদেরদের অবস্থা আশংকাজনক অপর আহত সুমনের একটি হাত সম্পূর্ণ ভেঙে গেছে। নিহত ও আহত সকলের বাড়ি বাউফল উপজেলার বিভিন্ন গ্রামে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।ঘটনাস্থল থেকে দূর্ঘটনা কবলিত অটোরিকশা ও টমটমটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
 

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading