শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুনামগঞ্জ সীমান্তে ২৪ টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি।

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

লতিফুর রহমান রাজু, সুনামগঞ্জ
print news | সুনামগঞ্জ সীমান্তে ২৪ টি ডেটোনেটর উদ্ধার করেছে বিজিবি। | সমবানী

সুনামগঞ্জ জেলার ১২০ কিলোমিটার সীমান্ত এলাকা দিয়ে দীর্ঘদিন ধরেই নানা ধরনের অবৈধ পণ্য বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঢুকছে। বিজিবির আভিযানিক দল প্রায়ই বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের মালামাল জব্দ করে। পট পরিবর্তনের পর বিজিবির পক্ষ থেকে সীমান্তে টহল জোরদার করেছে।

২৬ ডিসেম্বর ভোরে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও এলাকার বাংলাদেশ–ভারত সীমান্তে অভিযান চালিয়ে ২৪টি শক্তিশালী ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন–২৮ বিজিবি।
গোপন সংবাদের ভিত্তিতে চারাগাঁও বিওপির বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, উল্লেখিত সীমান্তের মাইজহাটি এলাকায় পলিথিনে মোড়ানো এবং গাছের ডালপালা দিয়ে লুকানো অবস্থায় ডেটোনেটরগুলো পাওয়া যায়।

উদ্ধারকৃত ডেটোনেটরগুলো উচ্চ ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) তৈরিতে ব্যবহারযোগ্য বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। দেশে স্থিতিশীল পরিবেশ অস্থিতিশীল করার উদ্দেশ্যে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের জন্য এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য সীমান্ত পথে চোরাচালানের মাধ্যমে আনা হয়েছে বলেও ধারনা করা হচ্ছে।

সুনামগঞ্জ –২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি, অভিযান বৃদ্ধি এবং সতর্ক অবস্থান বজায় রাখার ফলেই এই চোরাচালান ঠেকানো সম্ভব হয়েছে।

ভবিষ্যতেও মাদক, অস্ত্র ও বিস্ফোরকসহ সব ধরনের চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে। উদ্ধার করা বিস্ফোরক দ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading