বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের ৫৩তম বার্ষিক মহোৎসব পরিদর্শন
প্রতিনিধিঃ
বোয়ালখালী, চট্টগ্রাম
চট্টগ্রামের বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী কর্তৃক শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের বার্ষিক মহোৎসব পরিদর্শন করা হয়েছে।
শনিবার (১৪ই ফেব্রুয়ারী) রাত ৯টায় বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী, নাথপাড়া প্রয়াত হরিপদ সাধুর বাড়িতে আয়োজিত সার্বজনীন শ্রীশ্রী মা মগধেশ্বরী ও শ্যামা মন্দিরের ৫৩তম বার্ষিক পূজা, মহতী ধর্মসভা, অধিবাস কীর্তন ও অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব পরিদর্শন করেছেন লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র নেতৃবৃন্দ।
এতে উপস্থিত ছিলেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক, কবি ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক বিপ্লব জলদাস, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, উৎসব উদযাপন কমিটির উপদেষ্টা শিক্ষক জগন্নাথ নাথ, শিক্ষানুরাগী সজীব নাথ, সজল নাথ, স্বরূপ নাথ প্রমূখ।
এ সময় সাংবাদিক বিপ্লব জলদাস বলেন
ধর্মীয় উৎসব ও অনুষ্ঠানের মাধ্যমে সকলের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও হৃদ্যতা বাড়ে, হিংসা বিদ্বেষ দূরীভূত হয় এবং ধর্মীয় অনুষ্ঠান অন্ধকারের গহন থেকে আলোকের উদ্ভাসন হিসেবে কাজ করে, যা সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তাবাহক।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
