বুধবার, ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 9 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিপ্লব দাস, চট্টগ্রাম
print news | বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢোল বাদনের মধ্যে দিয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত | সমবানী

নববর্ষের ঐকতান গণতন্ত্রের পুনরুত্থান এই স্লোগানে চট্টগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আয়োজিত বাংলা বর্ষবরণ বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের স্মরণে প্রতিষ্ঠিত বাংলাদেশের অন্যতম বিখ্যাত ঢোল-বাদন দল বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর ঢাক, ঢোল ও সানাইয়ের সুরের মূর্ছনায় বৈশাখী শোভাযাত্রা শুরু করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

এতে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞাসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, সংস্কৃতিকর্মী, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ।

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর পরিচালক শিল্পী ও সাংবাদিক বিপ্লব জলদাস এর নেতৃত্বে আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস ও বিমল জলদাস এর সানাইয়ের সুরে শিল্পী দোলন জলদাসের ঢোল বাদনের মধ্যে দিয়ে এ বর্ণাঢ্য শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শিল্পীগোষ্ঠীর সহশিল্পীদের মধ্যে ছিলেন রাহুল দাস সানি, গৌরাঙ্গ দাস ও আকাশ দাস। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মীসহ অনেকেই অংশ গ্রহণ করেন।

শোভাযাত্রাটি চট্টগ্রাম সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডিসি হিলে গিয়ে শেষ হয়। কাজীর দেউড়ি থেকে ডিসি হিল পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কজুড়ে আঁকা বৈশাখী আল্পনা নগরবাসীর নজর কেড়েছে। রঙিন এ সজ্জা উৎসবের আমেজ আরও বাড়িয়ে দিয়েছে।

অতিথিরা বলেন এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading