শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার অমল চন্দ্র হালদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়

০ টি মন্তব্য 10 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে বীর মুক্তিযোদ্ধা মাস্টার অমল চন্দ্র হালদারকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় | সমবানী

পিরোজপুরের কাউখালী উপজেলার সদর ইউনিয়নের উজিয়ালখান গ্রামের নিবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা অমর চন্দ্র হালদার (৮০) রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে নিজ বাসভবনে পরলোক গমন করেন। মৃত্যুকালে স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

রবিবার দুপুরে উপজেলার কেন্দ্রীয় শ্মশান ঘাটে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি তদন্ত এবাদ আলী। কাউখালী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম হাওলাদার, সদস্য সচিব এসএম দুলাল।

তার মৃত্যুতে কাউখালী উপজেলা বিএনপি’র সভাপতি সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আহসান কবির, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading