মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বোয়ালখালীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন, টিকা পাবে ৭২ হাজার ৬৪৩জন শিশু

০ টি মন্তব্য 5 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বিপ্লব দাস : বোয়ালখালী (চট্টগ্রাম)
print news | বোয়ালখালীতে টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন, টিকা পাবে ৭২ হাজার ৬৪৩জন শিশু | সমবানী

চট্টগ্রামের বোয়ালখালীতে টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার বেঙ্গুরা কে.বি.কে.আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ টিকাদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতির সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. নির্গাত জাবীন, ডা. রাজশ্রী, ডা. তোফায়েল আহমদ, ডা. মাসুদুল আলম, ডা. শারমিন আকতার, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুমি বড়ুয়াসহ সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে জানানো হয়, ইপিআই কার্যক্রমের অংশ হিসেবে ‘টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন ২০২৫’ আজ থেকে শুরু হয়েছে। এ ক্যাম্পেইনে বোয়ালখালী উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী মোট ৭২ হাজার ৬৪৩ জন শিশু টিকা পাবে।

এর মধ্যে ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে ৫২ হাজার ৩৮৭জন এবং ২১১টি কমিউনিটি কেন্দ্রে ২০ হাজার ২৫৬জন শিশুকে টিকা দেওয়া হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম চলবে ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত এবং কমিউনিটি পর্যায়ে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading