মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বীপ জেলা ভোলায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

০ টি মন্তব্য 4 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

খুরশীদ আলম, চরফ্যাসন
print news | দ্বীপ জেলা ভোলায় দশটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন | সমবানী

দ্বীপজেলায় ভোলায় বিগত পতিত সরকারের স্বৈরাচারের দোসরের নামে নামকরণ করা ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে।

রবিবার ১২ সেপ্টেম্বর শিক্ষার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করা হয়।

পরিবর্তিত নামকরণের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে ভোলা সদরে ১টি তজুমদ্দিন উপজেলায় ১টি লালমোহন উপজেলায় ২টি, চরফ্যাশন উপজেলায় ৫টি ও মনপুরা উপজেলায় ১টি শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়।

ভোলা সদরের বাংলাবাজার ফাতেমা খানম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে, বাংলা বাজার ডিগ্রি কলেজ নামে নামকরণ করা হয়। এছাড় চরফ্যাশনের ৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবর্তিত নাম যথাক্রমে দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নামকরণ করা হয়- দক্ষিণ আইচা কলেজ, অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ পরিবর্তিত নাম -চেয়ারম্যান বাজার আইডিয়াল কলেজ, নীলিমা জ্যাকব মহিলা কলেজ পরিবর্তিত নাম -দুলারহাট মডেল কলেজ, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের পরিবর্তিত নাম -ওসমানগঞ্জ ইউনাইটেড কলেজ ও অধ্যক্ষ নজরুল ইসলাম টিচার্স ট্রেনিং কলেজ পরিবর্তিত নাম -ভোলা টিটার্স ট্রেনিং কলেজ।

লালমোহন উপজেলার পরিবর্তন করা শিক্ষাপ্রতিষ্ঠান হলো নুরুন্নবী চৌধুরী মহাবিদ্যালয় পরিবর্তিত নাম হলো – বদরপুর মহাবিদ্যালয় ও হাজী মো: নুরুল ইসলাম চৌধুরী ডিগ্রি কলেজের নাম – লালমোহন ডিগ্রি কলেজ হিসেবে পরিবর্তন করা হয়।

তজুমদ্দিন ও মনপুরা উপজেলার ২টি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করে নামকরণ করা হয় তজুমদ্দিন হোসনেয়ারা চৌধুরী মহিলা কলেজের নামকরণ করা হয় -তজুমদ্দিন মহিলা কলেজ ও সাকুচিয়া আবুল্লাহ আল ইসলাম জ্যাকব কলেজের নতুন নামকরণ হয় -সাকুচিয়া মহাবিদ্যালয় হিসেবে।

পরিবর্তিত শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রতিষ্ঠানকালীন সময় একটি পরিবারকেন্দ্রীক হওয়ায় স্থানীয় জনগণের মাঝ ক্ষোভ ছিল। তারা বলেন, একটি প্রতিষ্ঠানের নাম প্রথিতযশা শিক্ষাবিদ অথবা কবি সাহিত্যিকের নাম নামকরণ করা হয়নি।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading