কাউখালীতে কৃষকদেরকে নিয়ে উত্তম কৃষি চর্চার প্রশিক্ষণ অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে কৃষি অধিদপ্তরের আয়োজনে, কৃষকদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার উপজেলা কৃষি অফিসের হলরুমে শেষ হয়েছে। পার্টনার প্রকল্পের আওতায় প্রশিক্ষণে উত্তম কৃষি চর্চার বিষয়ে কৃষকদের তাত্ত্বিক জ্ঞান প্রদান করা হয়েছে। প্রশিক্ষণে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের বরিশালের আঞ্চলিক সিনিয়র মনিটরিং অফিসার মোঃ রিয়াজউদ্দিন ও পিরোজপুরের জেলা প্রশিক্ষণ অফিসার মোঃ রেজাউল হাসান। এ ছাড়াও প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার ।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার বলেন, আমরা কৃষকদের উত্তম কৃষি চর্চার (GAP) বিষয়ে বিস্তারিত শেখানোর চেস্টা করেছি। নিরাপদ ফসল উৎপাদন, কৃষকের স্বাস্থ্য সুরক্ষা, অর্থনৈতিক উন্নয়ন, পরিবেশের সুরক্ষা এবং খাদ্য ও পুষ্টি বিষয়ে কৃষকদেরকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। গ্যাপের নিয়ম মেনে সার পৃথিবীতে ফসল উৎপাদন করা হয়। তারই ধারাবাহিকতায় আমরা আমাদের দেশেও উত্তম কৃষি চর্চার মাধ্যমে ফলস উৎপাদনের দিকে যাচ্ছি।
উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস বলেন, সারা পৃথিবীতে আমাদের কৃষি ফসল রপ্তানী করতে হলে গ্যাপ মেনে ফসল উৎপাদনের কোন বিকল্প নেই। তাছাড়া নিরাপদ ফসলের জন্য বালাইনাশকের অনিয়ন্ত্রিত ব্যবহার বা অপব্যবহার রোধ করার জন্য উত্তম কৃষি চর্চার ব্যবহার জরুরী। আমরা প্রত্যেক কৃষককে প্রশিক্ষণান্তে গ্যাপ সার্টিফিকেট প্রদান করেছি। অদূর ভবিষ্যৎে এর মধ্যে থেকে ভাল কৃষকদেরকে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা হবে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
