বুধবার, ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুর-২ আসনে বিএনপি-জামায়াত জোটের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া গেছে

০ টি মন্তব্য 15 ভিউ 6 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | পিরোজপুর-২ আসনে বিএনপি-জামায়াত জোটের হাড্ডা-হাড্ডি লড়াইয়ে আভাস পাওয়া গেছে | সমবানী

পিরোজপুর-২ আসন (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) এ স্বাধীনতার পর বিএনপি একবার, জাতীয় পার্টি ও জাতীয় পাটি (জেপি) চারবার, আওয়ামীলীগ একবার ও মুসলিম লীগ একবার আসনে নির্বাচিত হন। আসনটি নির্বাচনের দিক থেকে খুব গুরুত্বপূর্ন বলে ভোটাররা মনে করেন।

এ আসনে দীর্ঘদিন ধরে আনোয়ার হোসেন মঞ্জুর দখলে ছিল। এবারে জাতীয় পার্টি জেপির নামকেঅস্তে তার দলীয় প্রার্থী থাকলেও ভোটের মাঠে এখনও কোনো প্রচার প্রচারণার দেখা মেলেনি। এ আসনটি এবারে জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী উভয়ই জয়লাভ করার আশাবাদ ব্যক্ত করেছেন।

বিএনপি’র প্রার্থী সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুর ছেলে আলহাজ আহম্মদ সোহেল মনজুর সুমন ধানের শীষ প্রতীক নিয়ে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে মাঠে ময়দানে রাত-দিন প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছে।

অপরদিকে জামায়াতে ইসলামী’র অন্যতম নেতা দেলোয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী তার দলীয় নেতা-কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি ভোট প্রার্থনা করছেন। সবমিলিয়ে এ আসন এখন নির্বাচনী প্রচার প্রচারণায় সরগরম। নির্বাচনের শেষ মুহুর্তে এসে জমজমাট হয়ে উঠছে প্রচার প্রচারণা। দুই দলই নিজ নিজ অবস্থান থেকে ভাসমান ভোটার ও অন্যান্য দলের যাদের প্রার্থী নেই তাদের ভোটগুলো নিজেদের আদর্শে নেয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে।

দেলোয়ার হোসাইন সাঈদী’র ছেলে পিতার আবেগঘন সময়কে কাজে লাগাতে চেষ্টা করছেন। অপরদিকে সুমন মঞ্জুরও তার পিতার মন্ত্রীত্বের সময়ের অবদান কাজে লাগোনোর চেষ্টা করছে। এ আসনে সবচেয়ে ভালো দিক হচ্ছে এখন পর্যন্ত কোন দলীয় সংঘর্ষ বা কাদা ছোড়া ছুড়ির কোন ঘটনা ঘটেনি। দুই দলই যার যার মতো গণ সংযোগ,সভা সমাবেশ, প্রচার-প্রচারণা, উঠান বৈঠক চালিয়ে যাচ্ছে।

কেউ কাউকে হেয় প্রতিপন্ন করে বক্তব্য দেয়নি। ভোটাররা এজন্য দুই প্রার্থীকেই ভালো মনে করেই হিসাব নিকাশ করছে।

শেষ হাসি কে হাসবে তা নির্ভর করছে নতুন ভোটারদের উপর। দলীয় সূত্রে জানা যায়, কোন দলের মধ্যে গ্রুপিং নাই এবং সাংগঠনিক কোন দুর্বলতা নাই। ফলে দুই দল আশা করছেন নতুন ভোটাররা যার যার প্রার্থীর পক্ষে ভোট দিবেন বলে। এছাড়াও এ আসনে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনে নেতা মাওলানা আবুল কালাম আজাদ হাত পাখা ও স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন ঘোড়া মার্কা নিয়ে সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading