রবিবার, ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ

০ টি মন্তব্য 2 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
print news | কাউখালীতে জাটকা সংরক্ষণ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ | সমবানী

পিরোজপুরের কাউখালীতে জাটকা সংরক্ষণে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর থানা পুলিশের সহযোগিতায়।

রবিবার (১৯ এপ্রিল) দুপুর আড়াইটায় উপজেলার চিরাপাড়া নদীতে যৌথভাবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৩০ হাজার মিটার একটি অবৈধ বেড়জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মুল্য প্রায় লক্ষাধিক টাকা।

উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জাটকা নিধন রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা কার্যকর করতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানের সময় সতর্ক করা হয় এবং ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়িত না থাকার নির্দেশ দেওয়া হয়।

কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান জানান, জব্দকৃত জালগুলো উপজেলা নির্বাহী অফিসার স্যারের নির্দেশনায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।“জাটকা সংরক্ষণ করা গেলে ভবিষ্যতে ইলিশ উৎপাদন বৃদ্ধি পাবে। তাই জাটকা নিধন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading