সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে খেলাফত মজলিসের সভাপতিসহ অর্ধশত নেতাকর্মীকে বরণ করে নিল বিএনপি

০ টি মন্তব্য 8 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | শ্রীপুরে খেলাফত মজলিসের সভাপতিসহ অর্ধশত নেতাকর্মীকে বরণ করে নিল বিএনপি | সমবানী

গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

বুধবার (৪ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বরমী বাজারের বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মী।

বিএনপিতে যোগদানকৃত নেতাকর্মীরা হলেন, খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার, উপজেলার সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মোহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনসহ অর্ধ শতাধিক নেতাকর্মী।

খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ লড়াই আন্দোলন রক্তের বিনিময়ে স্বৈরাচার বিদায় হয়েছে। আমাদের আশার প্রতিফলন হয়নি। যাঁরা ইসলামীক রাষ্ট্র কায়েমের কথা বলছে আসলে তারা ইসলামের ধারে কাছে নেই। তুলনামূলক ভাবে আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয় বিএনপি। তাই আজ অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে সামিল হলাম।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম বিএনপিতে যোগদান করলো। এটি সত্যিই আনন্দের। বিগত সরকারের সময় সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে দেশের আলেম সমাজ। বিএনপির সবসময় আলেম সমাজের সাথে থাকে ভবিষ্যতেও থাকবে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে সবচেয়ে সম্মানিত হবেন আলেম সমাজ।
এ যোগদান সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী উলামা দলের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মাওলানা এসএম রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ ।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading