স্বৈরাচারী শাসকদের দোসরদের আটকের দাবিতে পত্নীতলায় মশাল মিছিল
প্রতিনিধিঃ
ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ)
স্বৈরাচারী শাসকদের দোসর তথা আওয়ামীলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগদের দ্রুত গ্রেফতারের দাবিতে নওগাঁর পত্নীতলা উপজেলায় মশাল মিছিল করেছে উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত্রি ৮টার দিকে উপজেলা সদর নজিপুর পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে মশাল মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী শিক্ষার্থীরা- “আওয়ামীলীগের বিরুদ্ধে ডাইরেক্ট একশান, ধর ধর লীগ ধর, আওয়ামীলীগের আস্তানা ভেঙ্গে দাও গুড়িয়ে দাও, ছাত্রলীগের চামড়া তুলে নিবো আমরা” এসব স্লোগান দিতে থাকে।
বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বলেন, ‘খুনি হাসিনার দল আওয়ামীলীগ ছাত্রজনতার রক্তের উপর দাঁড়িয়ে এই স্বাধীন দেশে কর্মসূচি দেওয়ার যে সাহস করতেছে তার প্রতিবাদে আমরা আজ মশাল মিছিল করেছি। আওয়ামীলীগের নেতারা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আজ মশাল মিছিলের মাধ্যমে আমরা প্রশাসনকে বলতে চাই- দ্রুত আপনারা চিহ্নিত আওয়ামীলীগদের গ্রেফতার করুন।’
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
