কাউখালীতে শহীদ জিয়া স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর।
পিরোজপুরের কাউখালীতে ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে কাউখালী সরকারি বালক বিদ্যালয় মাঠে প্রগতি স্পোটিং ক্লাবের আয়োজনে শহীদ জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আহসান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ নাজিমুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলার পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের, পিরোজপুরের নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সাবিহা মেহবুবা, উপজেলা বিএনপির সদস্য সচিব এইচএম দ্বীন মোহাম্মদ, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন, কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান, নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ বনি আমিন, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক বদরুদ্দোজা মিয়া, জিয়াউল হাসান লিকসন, সৈয়দ বাহাউদ্দিন পলিন, গিয়াসউদ্দিন অলি, লিয়াকত তালুকদার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত ডিআইজি মোঃ নাজিমুল হক বলেন, মাদক থেকে দূরে রাখার জন্য ছেলেমেয়েদের খেলাধুলার কোন বিকল্প নেই। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় ছেলেমেয়েদের ব্যস্ত রাখতে হবে।
খেলায় প্রতিযোগিতা থাকবে কিন্তু শত্রুতা না। ফাইনাল খেলায় কাউখালী উপজেলার সুপার ডেভিলস ৫ উইকেটে কাউখালী কলেজ পাড়া একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন। টুর্নামেন্টে ১৬ টি দল অংশগ্রহণ করেন। খেলা পরিচালনা করেন পিরোজপুর জেলার অন্যতম রেফারি মোঃ রফিকুল ইসলাম রফিক।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
