শেখ হাসিনার ফাঁসির রায়ে হিলিতে আনন্দ মিছিল
প্রতিনিধিঃ
গোলাম মোস্তাফিজার রহমান মিলন, হিলি, দিনাজপুর।
চব্বিশের গনঅভ্যুত্থান ও জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ফ্যাসিস শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আদালতের এ রায়ের খবরে দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে হিলি বাজারস্থ বিএনপির কার্যালয় থেকে নেতাকর্মীরা একটি আনন্দ মিছিল বের করেন।
বাংলাহিলি বাজারস্থ দলীয় কার্যালয় মোড় থেকে বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশ গ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং রায়ের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
মিছিল শেষে বিএনপির পক্ষ থেকে নেতা-কর্মী,পথচারী, হোটেল শ্রমিক, রিকশাচালকসহ সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এসময় উপস্থিত নেতাকর্মীরা জানান, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ প্রকাশ করেছি, ভবিষ্যতেও শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাব। এখন শুধু বাংলার মাটিতে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর দেখতে চায়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির সভাপতি মোঃ ফরিদ খান, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হক, সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন, পৌর যুবদলের আহবায়ক মাজহারুল ইসলাম, সদস্য সচিব আলী মুর্তজা সরকার, উপজেলা ছাত্রদলের আহবায়ক আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শাহ আলী, সদস্য সচিব সোহেল, পৌর ছাত্রদলের আহবায়ক রেজওয়ান আহম্মেদ রিমন প্রদান সহ আরও অনেকে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
