৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গুম হওয়া অসহায় পরিবারে পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক
প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়
৫ আগস্টে ছাত্র জনতার আন্দোলনে গুম হওয়া অসহায় পরিবারে পাশে দাঁড়ালেন পঞ্চগড়ের জেলা প্রশাসক মোঃ সাবেত আলী। পঞ্চগড়ে জুলাই গণঅভ্যুত্থানের গুম হওয়া আল আমিন এর স্ত্রী মোছাঃ সুমি আক্তার কে কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন উপহার দেন জেলা প্রশাসক মোঃ সাবেত আলী।
এর আগে মহিলা অধিদপ্তর থেকে শেলাই মেশিন প্রশিক্ষণ
শেষ করে আজ এই মেশিন উপহার পেলেন মোছাঃ সুমি আক্তার।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমন্বয়ক মোঃ ফজলে রাব্বী, মোঃ মোকাদেসুর রহমান সান, মোঃ মাসুদ রানা,
গন অধিকার পরিষদের পঞ্চগড় জেলা আহ্বায়ক মোঃ মাহফুজার রহমান।
গুমের শিকার আল আমিন ৫ আগস্ট সকালে বাড়ি থেকে বের হয়ে পঞ্চগড় জেলা শহরের চৌরঙ্গী মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে অংশ নেন আল আমিন। এর পড় আর বাড়িতে ফিরেন আসে নাই আল আমিন।
তাঁর পড় গত ১০ নভেম্বর নিখোঁজ রিকশাচালক আল আমিনের বাবা মো. মনু বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় সাবেক রেলমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সাবেক সংসদ সদস্য নূরুল ইসলামসহ ১৯ জনের নামে একটি মামলা করেন। নূরুল ইসলাম এ মামলায় হুকুমের আসামি। মামলায় অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করা হয়েছে।
নিখোঁজ আল আমিন পঞ্চগড় পৌরসভার দরজিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তিনি পেশায় একজন রিকশাচালক। তাঁর চার বছর বয়সী একটি মেয়ে আছে।
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
