সোমবার, ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান,সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন চালু

০ টি মন্তব্য 61 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, শ্রীপুর (গাজীপুর)
print news | শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেড়েছে সেবার মান,সকল প্রকার পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন চালু | সমবানী

গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবার মানে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শফিকুল ইসলাম দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার সরঞ্জাম মেরামত, নতুন মেশিন সংযোজন এবং সার্বিক পরিষেবা উন্নয়নে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

নতুন উদ্যোগের ফলে এখন প্রায় সকল ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশন চালু রয়েছে। আগে যেসব মেশিন নষ্ট থাকার কারণে রোগীরা সঠিক পরীক্ষা করাতে পারতেন না, সেগুলো মেরামত করে পুনরায় চালু করা হয়েছে। পাশাপাশি, আধুনিক কিছু নতুন যন্ত্রপাতি যুক্ত হওয়ায় রোগীরা আরও উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন।

জানা যায়, নতুন (ইউ এইচ এন্ড এফ পি ও) ডাঃ শফিকুল ইসলাম যোগদানের পর হাসপাতালের পরিস্কার-পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখতে বিশেষ দল গঠন করা হয়েছে। একই সঙ্গে, হাসপাতাল চত্বরে দালালদের দৌরাত্ম্য নির্মূল করতে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। আরো যানা যায়, তিনি যোগদানের পর থেকে সকল কনসালটেন্ট, মেডিকেল অফিসার, সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, এইচআই, এএইচআই, সিএইচসিপিসহ সকল ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীবৃন্দের নিয়ে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

ইউএইচএন্ডএফপিও ডাঃ শফিকুল ইসলাম বলেন, “রোগীদের তাদের প্রাপ্য সেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। কোনো ধরনের অবহেলা বা অনিয়ম বরদাশত করা হবে না। স্বাস্থ্য কমপ্লেক্সে আগত প্রতিটি রোগী যেন সঠিক সেবা পায় সে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

জানা গেছে স্থানীয় জনগণ ও রোগীরা হাসপাতালের এই পরিবর্তনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, আগের তুলনায় এখন হাসপাতালের সেবা অনেক ভালো হয়েছে, চিকিৎসক ও নার্সদের আন্তরিকতা বেড়েছে এবং দ্রুত চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে।এই ধারা অব্যাহত থাকলে শ্রীপুরের মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে আরও বেশি উপকৃত হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading