তেঁতুলিয়ায় মৎস্যজীবী দলের ইউনিয়ন কমিটি গঠন সভাপতি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক কমিরুল ইসলাম
প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়
পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার ৩নং তেঁতুলিয়া সদর ইউনিয়ন শাখা মৎস্যজীবী দলের ৫৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আনোয়ার হোসেনকে সভাপতি এবং কমিরুল ইসলামকে সাধারণ সম্পাদক এবং আলতাফ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে তিন বছর মেয়াদি এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
মঙ্গলবার রাত ৮টায় তেঁতুলিয়া উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি আশিক ইকবাল ও সাধারণ সম্পাদক জনাব আলীর স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক কাবুল এবং তেঁতুলিয়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি আব্দুল জব্বার আলী সহ তেতুলিয়া উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
নতুন কমিটিতে রফিকুল ইসলাম কে সিনিয়র সহসভাপতি, ইব্রাহিম , সুরুজ আলী, মইনুল ইসলামকে সহসভাপতি, মনোয়ার হোসেন কে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
