সিলেটে যুবদল কর্মী বিল্লাল হত্যা মূল হোতা টেম্পু মইন দুই সহোদরসহ আটক
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
ঢাকায় পালিয়ে যাওয়ার সময় সিলেটের শাহ পরান এলাকার আলোচিত যুবদল কর্মী খুনের মূল হোতা সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো:রেজাউল করিম পিপিএম, সেবা এর চৌকস দিক নির্দেশনাও নরসিংদী জেলা পুলিশের সহযোগিতার কারণে আটক করতে সক্ষম হয় পুলিশ।
নরসিংদী পুলিশের হাতে আটক সিলেট শাহপরান এলাকার যুবদল কর্মী খুনের মামলার আসামিরা হল স্থানীয় শাহ পরান এলাকার বাসিন্দা রুনু মিয়া মইন ওরফেক্ট টেম্পু মইন (৬০) তার দুই সদর জাকির ( ৩৫),রাসেল (২৮)।
আজ তাদেরকে সিলেট মেট্রোপলিটন আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছেবলে নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের এডিসি মিডিয়া সাইফুল ইসলাম।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনারের একক ম্যাকানিজমে ঢাকায় ঢুকতে পারেনি শাহ পরানের যুবদল কর্মী বিল্লাল খুনের আসামিরা।
তিনি হাইওয়ে পুলিশকে ব্যবহার করেন গাড়িটি ধাওয়া দিতে একদিকে অন্যদিকে সহযোগিতা নেন নরসিংদী জেলা পুলিশের ।
নরসিংদী জেলা পুলিশের সহযোগিতায় নরসিংদী মডেল থানায় সিলেটের রিকোজিশন অনুযায়ী আসামিদের জমা রাখা হয় এবং সেখান থেকে শাহপরান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আসামিদের বলে নিশ্চিত করেছেন নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান ওনরসিংদী মডেল থানার ওসি এমদাদুল হক।
নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, সিলেট মেট্রোপাল্টনের পুলিশ কমিশনার স্যার গাড়িতে আসামি আছে আটকানোর জন্য ফোন দেয়ার পর আমরা চিরুনি অভিযান চালিয়ে কয়েকটি স্থানে চেকপোস্ট পরিচালনা করে গাড়ি ও আসামি সনাক্ত করতে সক্ষম হই।
এদিকে সিলেট মহানগরের শাহ পরানে যুবদল কর্মী বিলাল আহমদ মুন্সী (৩৫) খুনের ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে মামলাও করা হয়েছে।
এ ছাড়া অজ্ঞাতনামা আসামি হয়েছে ৭ থেকে ৮ জন। এ ঘটনায় গ্রেপ্তার আছেন তিনজন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, অফিশিয়াল তথ্য অনুযায়ী গতকাল বুধবার বেলা ২টা ৫ মিনিটে এ মামলাটি নথিভুক্ত হয়।
মামলাটি করেন নিহতের ভাই মোস্তাক আহমদ (বাদশা)।
এ মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন
মো. রুনু মিয়া ওরফে মইন প্রকাশ টেম্পু মইন , মো. সোহেল আহমেদ বিএনপি, রাসেল আহমদ, মো. রুমেলা আক্তার, দেওয়ান রফিক বিএনপি, খালেদ, দৌলত, মীর রুমেল আহমেদ, ফারুক, রোকিয়া বেগম, নাজমুল হক ও আজমল হোসেন।
পুলিশের একটি সূত্র জানায়, এজাহারভুক্ত আসামিরা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। অন্যদিকে মামলার শাহপরান থানার পুলিশ জানিয়েছে, ঢাকা যাওয়ার সময় নরসিংদীর একটি এলাকা থেকে মামলার প্রধান আসামি রুনু মিয়াসহ তিনজনকে নরসিংদী জেলা পুলিশ গ্রেপ্তার করে। রনু মিয়া সিলেট জেলা হিউম্যান হলারচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি
ঊল্লেখ্য গত সোমবার রাতে প্রতিপক্ষের হামলায় বিলাল নিহত হন। তিনি নগরের ৩৪ নম্বর ওয়ার্ডের যুবদল কর্মী হিসেবে পরিচিত। বিলাল পেশায় একজন রংমিস্ত্রি।
হত্যাকাণ্ডের পরপরই অভিযোগ ওঠে, যুবদল-ছাত্রদলের প্রতিপক্ষ নেতা-কর্মীদের ধারালো অস্ত্রের আঘাতে বিলাল নিহত হন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Click to share on Facebook (Opens in new window) Facebook
- Click to share on X (Opens in new window) X
- Click to share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Click to share on Reddit (Opens in new window) Reddit
- Click to share on X (Opens in new window) X
- Click to share on Tumblr (Opens in new window) Tumblr
- Click to share on Pinterest (Opens in new window) Pinterest
- Click to share on Pocket (Opens in new window) Pocket
- Click to share on Threads (Opens in new window) Threads
- Click to share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
