শনিবার, ১১ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা পেল আমিরুল জেসমিন দম্পতি

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর, ময়মনসিংহ
print news | স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা পেল আমিরুল জেসমিন দম্পতি | সমবানী

ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের চিথলিয়া গ্রামের অসহায় অসুস্থ আমিরুল ও জেসমিন দম্পত্তির স্বপ্নের ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে । বুধবার বেলা ১১টায় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার বাস্তবায়নে নির্মিত ঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। এসময় সাথে ছিলেন, পিআইও বেগম শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, সদস্য আব্দুল্লাহ, রুবেল, আল-আমিন, বৈষম্য আন্দোলনে শহীদ সাইফুলের ছোট ভাই হাফিজুর রহমান প্রমূখ।

জানা যায় খরকুটো দিয়ে তৈরি একটি কুঁড়ের ঘড়ে ছিলো অসহায় দরিদ্র আমিরুল জেসমিন দম্পতির জীবন সংগ্রাম ও সংসার। বর্ষায় সামান্য বৃষ্টি হলেই পানি পড়তো ঘরে, বিষয়টি নজরে আসে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার।

এমন করুন অবস্থার কথা তাক্ওয়া অসহায় সেবা সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমরুল কায়েস প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ঘর করে দেবার জন্য।

এর আগেও ওই মহিলাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন। পরে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি স্থানীয় ইউএনও সাদিয়া ইসলাম সীমার সাথে কথা বলে সকলের সার্বিক সহযোগিতায় তার নিজের জায়গায় দাঁড়পাকা টিনসেট ১৬ ফুট লম্বার ও ১০ ফুট প্রস্থ্য ঘর তৈরি করেন। নতুন ওই ঘর পেয়ে আমিরুল ও জেসমিন দম্পত্তি পেল স্বপ্নের ঘরে নতুন করে বাঁচার ঠিকানা।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০৩১

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading