শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক

০ টি মন্তব্য 22 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

জাফর ইকবাল, মৌলভীবাজার
print news | কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক | সমবানী

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মানব পাচারকারীর বাড়ি থেকে ৮ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) উপজেলার লালারচক এলাকা থেকে তাদের আটক করা হয়। ৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেনঃ

এ সময় লালারচক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রেরণের জন্য ৮ জন বাংলাদেশি নাগরিককে তার বাড়িতে পাওয়া যায়। পরে তাদেরকে আটক করা হয়।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়- বিনা পাসপোর্টে তারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী ওয়াসকুরুনীর কথামতো তার বাড়িতে অবস্থান নেয়।

আটককৃতরা হলেন- মো. মফিজুর রহমান চৌধুরী (৫০), মো. সেলিম ফকির (৩০), মো. সাগর শেখ (১৭), মো. লিটন মোল্লা (২৫), মোছা. লামিয়া (৭), ফুলি (৩৫), সাথী (২৫) ও তার তালহা (২)। তারা সকলেই খুলনা ও নড়াইল জেলার বাসিন্দা।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. জামাল হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার লালারচক এলাকার মানব পাচারকারী মো. ওয়াসকুরুনীর বাড়িতে লালারচক বিজিবির সদস্যরা অভিযান পরিচালনা করেন। ঘটনাস্থলে ওয়াসকুরুনীকে পাওয়া না গেলেও তাকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদেরও রাতে থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, আটককৃতদের শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading