শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ফুলপুর থানা পরিদর্শন করেন

০ টি মন্তব্য 7 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর
print news | ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ফুলপুর থানা পরিদর্শন করেন | সমবানী

মঙ্গলবার ৩০ শে ডিসেম্বর ২০২৫খ্রিঃ ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ফুলপুর থানা পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার কে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাশেদুল হাসান উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান এবং থানা প্রাঙ্গণে পুলিশের চৌকস দল কর্তৃক গার্ড অফ অনার প্রদান করা হয়। পুলিশ সুপার থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন থানা ও সার্কেল অফিসকে সেবামুখী প্রতিষ্ঠান এবং জনগণের আস্থার প্রতীক হিসেবে গড়ে তুলতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করতে হবে।

পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান থানার সার্বিক কার্যক্রম ও গুরুত্বপূর্ণ রেজিস্ট্রারসমূহ খতিয়ে দেখেন এবং থানার মালখানা, হাজতখানা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, মামলার অগ্রগতি, সেবার মানসহ সার্বিক ব্যবস্থাপনা পরিদর্শন করে। এসময় পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন। এ সময় মোঃ রাকিবুর রহমান, সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল), ময়মনসিংহ এবং থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading