শুক্রবার, ২২শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি মুহাম্মদুল্লাহর জয়

০ টি মন্তব্য 52 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ
print news | ময়মনসিংহ-২ আসনে জামায়াত জোটের মুফতি মুহাম্মদুল্লাহর জয় | সমবানী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে বেসরকারি ফলাফলে বিজয় ছিনিয়ে নিয়েছেন ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এই প্রার্থী রিকশা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ২০২ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, যিনি ধানের শীষ প্রতীকে অর্জন করেন ১ লাখ ১৮ হাজার ৪৩৮ ভোট।

এ আসনে স্বতন্ত্র প্রার্থী শাহ্ শহীদ সারোয়ার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৭৪ ভোট।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মোট ১৭৪টি ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা বলেন , সব কেন্দ্রের ফলাফল অনুযায়ী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণার পর সমর্থকদের মধ্যে উচ্ছ্বাসের ঢেউ বইতে দেখা যায়। বিজয়ী প্রার্থীকে ফুলপুর ও তারাকান্দাজুড়ে শুভেচ্ছা ও অভিনন্দনে ভাসাতে থাকেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

ময়মনসিংহ-২ আসনের এই ফলাফল স্থানীয় রাজনীতিতে নতুন সমীকরণ সৃষ্টি করেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। আজ শুক্রবার নবনির্বাচিত এমপি মুফতি মুহাম্মাদ উল্লাহ ফুলপুর উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ বালিয়া মাদ্রাসায় মসজিদে ইমামতি করেন এবং খুতবা পড়েন এবং দেশবাসীর জন্য দোয়া করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading