হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে সরকার শিশুদের সুরক্ষা দিতে চায়- সিসিক প্রশাসক
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
হাম-রুবেলা টিকাদান কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ :৬৮ হাজার ৫৪০ শিশুকে এ টিকা দেবে সিসিক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে শিশুদের বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। হাম-রুবেলা টিকাদানের মাধ্যমে সরকার
শিশুদের সুরক্ষা দিতে চায়।
এরই অংশ হিসেবে সোমবার (২০ এপ্রিল) থেকে সিলেটে শুরু হচ্ছে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন।
এই ক্যাম্পেইন শতভাগ সফল করে সিলেটের প্রতিটি শিশুর সুরক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করছি।
রোববার (১৯ এপ্রিল) দুপুরে নগরভবনে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিক ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিসিক প্রশাসক বলেন, হাম-রুবেলা টিকাদান কার্যক্রমকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেট নগরের অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।
ক্যাম্পেইন সফল করতে ব্যাপক প্রচারের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “মানুষকে এই কার্যক্রম সম্পর্কে সচেতন করতে হবে।
গণমাধ্যমকর্মীরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।”
সভায় আরও বক্তব্য দেন সিসিকের সচিব মো. আশিক নূর, বিশ্বস্বাস্থ্য সংস্থার ডা. ফজলুল কাদের এবং ইউনিসেফের ডা. নভজ্যোতি দে।
সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সোমবার (২০ এপ্রিল) থেকে সারা দেশের মতো সিলেট সিটি কর্পোরেশন এলাকাতেও জাতীয় হাম-রুবেলা ক্যাম্পেইন ২০২৬ শুরু হবে। মাসব্যাপী এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা প্রদান করা হবে। সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মোট ৬৮ হাজার ৫৪০ জন শিশুকে এ টিকা দেওয়া হবে।
তিনি আরও জানান, প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ৮৪টি টিম এ কার্যক্রমে নিয়োজিত থাকবে, প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে ৬ কর্মদিবস এই ক্যাম্পেইন চলবে।
কমিউনিটি পর্যায়ে সিসিকের নিয়মিত টিকাদান কেন্দ্রগুলোতে এ কার্যক্রম পরিচালিত হবে। কোনো শিশু নির্ধারিত সময়ে টিকা নিতে না পারলে পরবর্তীতে স্থায়ী কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে।
সিলেট সিটি কর্পোরেশনের স্থায়ী টিকাদান কেন্দ্রগুলো হলো—
১) সিলেট সিটি কর্পোরেশন কার্যালয়
২) মডেল ক্লিনিক, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল
৩) বিনোদিনী নগর স্বাস্থ্য কেন্দ্র, ঘোপাদিঘিরপাড়
৪) ওসমান মিয়া মাতৃসদন ও শিশু হাসপাতাল, কুমারপাড়া, সিলেট।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
