রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেতাগীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

০ টি মন্তব্য 29 ভিউ 3 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

বেতাগী প্রতিনিধি( বরগুনা)
print news | বেতাগীতে চতুর্থ শ্রেণির ছাত্রীর আত্মহত্যা | সমবানী

বরগুনার বেতাগী উপজেলার দক্ষিন বেতাগী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরিফা ইসলাম (১১) শনিবার (১২ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কার সাথে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে এর রহস্যে কিছুই জানা যায়নি।

বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনের মেয়ে আরিফা ইসলাম নিজ বাড়ির একটি কক্ষে ওড়না গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার কিছু পর তার বাবা ও মায়ের নজরে আসে। এরপর আরিফাকে তার মা বাবা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আরিফার বাবা বেলাল হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, মা বাবা কারো সাথে তো ওর কথার কাটাকাটি হয়নি। কার সাথে রাগ করেছে, কিছুই বুঝতে পারলাম না। ‘

বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন,’ থানা পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরিফার মরদেহ উদ্ধার করে বেতাগী থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বেতাগী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আপনি পছন্দ করতে পারেন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading