বরগুনার বেতাগী উপজেলার দক্ষিন বেতাগী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী আরিফা ইসলাম (১১) শনিবার (১২ অক্টোবর) বিকেলে নিজ বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে কার সাথে অভিমান করে মেয়েটি আত্মহত্যা করেছে এর রহস্যে কিছুই জানা যায়নি।
বেতাগী থানা পুলিশ সূত্রে জানা গেছে, বেতাগী সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বেলাল হোসেনের মেয়ে আরিফা ইসলাম নিজ বাড়ির একটি কক্ষে ওড়না গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার কিছু পর তার বাবা ও মায়ের নজরে আসে। এরপর আরিফাকে তার মা বাবা বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। আরিফার বাবা বেলাল হোসেন কান্নাজড়িত কন্ঠে বলেন, মা বাবা কারো সাথে তো ওর কথার কাটাকাটি হয়নি। কার সাথে রাগ করেছে, কিছুই বুঝতে পারলাম না। '
বেতাগী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মাহবুবুর রহমান বলেন,' থানা পুলিশ খবর পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আরিফার মরদেহ উদ্ধার করে বেতাগী থানায় নিয়ে আসে। এ ব্যাপারে বেতাগী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
© ২০২২ - ২০২৫ সমবানী কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত