শনিবার, ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

০ টি মন্তব্য 6 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ নাসির মোল্লা, বরগুনা, বামনা
print news | সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত | সমবানী

বরগুনার বামনা উপজেলা ইসলামিক ফাউন্ডেশন আয়োজনে, সরকারি যাকাত ফান্ডে যাকাত আদায়ে জনগণকে উদ্বুদ্ধ করতে এক মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ০৯/০৩/২০২৬ রোজ সোমবার বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মুহাম্মদ আল আমিন মিয়া ফিল্ড সুপারভাইজার ইসলামি ফাউন্ডেশন বরগুনা এর সভাপতিত্বে সরকারী যাকাত ফান্ডে যাকাত আদায়ের লক্ষ্যে উদ্ভুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপি’র সাবেক আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ আকন রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত ছিলেন বামনা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক
মোঃ রিয়াদুল কাদের,

প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুধীজন উপজেলার ভিবিন্ন মসজিদের ইমাম, খতিব গন।উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি ও সাধারণ সম্পাদক,

সভায় বক্তারা বলেন, সরকারি যাকাত ফান্ডের মাধ্যমে সমাজের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়। তাই সমাজের বিত্তবান মানুষকে এই ফান্ডে যাকাত প্রদান করে মানবিক কাজে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম, গুরুত্ব এবং এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading