শ্রীপুর পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০৮ কোটি টাকার বাজেট ঘোষণা
প্রতিনিধিঃ
মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর।
গাজীপুরের শ্রীপুর পৌরসভা ২০২৫-২৬ অর্থবছরের জন্য ১০৮ কোটি ৩৫লাখ ৭৩ হাজার ৩৪৮ টাকার প্রস্কাবিত বাজেট ঘোষণা করেছে।
একইসাথে ২০২৪-২৫ অর্থবছরের সংশোধিত বাজেট ৫৯ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৬৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
বুধবার (২৫ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এই বাজেট উপস্থাপন করেন পৌর প্রশাসক ব্যারিস্টার সজীব আহমেদ। বাজেটে উন্নয়ন ও অবকাঠামো খাতে সর্বোচ্চ ব্যয়ের প্রস্তাব করা হয়েছে। তবে এবারের বাজেটে নতুন কোনো কর আরোপ করা হয়নি।
বাজেট ঘোষণাকালে পৌর প্রশাসক বলেন, ‘নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে রাস্তাঘাট, ড্রেন, সড়কবাতি, বর্জ্য ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর উন্নয়নে এ বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো ধরনের নতুন কর চাপানো হয়নি।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর নির্বাহী প্রধান মো. ছিদ্দিকুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুল আলম, পৌর নির্বাহী প্রকৌশলী শাহেদ আক্তার, হিসাবরক্ষণ কর্মকর্তা আ. কুদ্দুস হাওলাদার, সহকারী প্রকৌশলী তানভীর, টাউন প্ল্যানার সাইফুল ইসলামসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
