বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাওনা হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত

০ টি মন্তব্য 19 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মো: শাহাদত হোসাইন গাজীপুর।
print news | মাওনা হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত | সমবানী

শান্তি,শৃঙ্খলা নিরাপত্তা প্রগতি”পুলিশই জনতা, জনতাই পুলিশ’

এই প্রতিপাদ্য কে সামনে রেখে গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানায় ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(২৫ জুন)দুপুরে মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,অ্যাডিশনাল ডিআইজি(পদোন্নতি),গাজীপুর রিজিয়ন হাইওয়ে পুলিশ সুপার,জনাব ড.আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন,গাজীপুর রিজিয়ন অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি পুলিশ সুপার,জনাব ড.আ.ক.ম আক্তারুজ্জামান বসুনিয়া তার বক্তব্যে বলেন, পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে। বিশেষ করে মহাসড়ক পথে নিরাপত্তার দায়িত্বে দিনরাত কাজ করছে। পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন।

তিনি আরও বলেন, মহাসড়কে কোনো অবস্থায় থ্রি হুইলার, ব্যাটারি চালিত অটোরিকশা উঠতে দেওয়া হবে না। সর্বনাশা মাদকের সঙ্গে কোনো আপস নেই। মহাসড়ক ব্যবহার করে কাউকে মাদক বহন করতে দেওয়া হবে না। তিনি আরো বলেন,আমার কোন অফিসার একসাথে জড়িত থাকে আমাকে সরাসরি তথ্য দিন আমি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা পৌর বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব মো:আবুল হোসেন প্রধান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রীপুর পৌর শাখার সভাপতি আনিসুর রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মাহফুল হাসান হান্নান, শ্রীপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী নওশাদ মোস্তাক,সাংবাদিক ইজাজ আহমেদ মিলন, সাংবাদিক মাহমুদুল হাসান ও ছাত্র সমন্বয়ক হাসান হাবীব প্রমুখ।

এছাড়াও এ সময়, ছাত্র প্রতিনিধি এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ মাওনা হাইওয়ে থানায় কর্মরত পুলিশ সদস্য ও সাধারণ জনতা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading