রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

কাউখালীতে কচাঁ নদী থেকে গুড়া মাছ সহ নেট বাঁধা জাল জব্দ

০ টি মন্তব্য 7 ভিউ 2 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর
print news | কাউখালীতে কচাঁ নদী থেকে গুড়া মাছ সহ নেট বাঁধা জাল জব্দ | সমবানী

পিরোজপুরের কাউখালীতে শাপলাজা খালের মোহনায় কচা নদীতে মৎস্য অধিদপ্তর ও থানা পুলিশের যৌথ অভিযানে ছোট প্রজাতির মাছ ধ্বংসে ব্যবহৃত নিষিদ্ধ ২টি নেট বাঁধা জালসহ প্রায় ১০ মন গুরা মাছ জব্দ করা হয়েছে।

বুধবার (২৫জুন) দুপুরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের পাঙ্গাসিয়া এলাকার কচা নদী থেকে এসব অবৈধ জাল জব্দ করা হয়। অভিযানের নেতৃত্ব দেন কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মো.হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, অভিযান টের পেয়ে জাল ফেলে রেখে জেলেরা পালিয়ে যান। পরে নদী থেকে ২টি অবৈধ নেট বাধা জাল জব্দ করে।

জাটকা সংরক্ষণে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। পরে উদ্ধারকৃত গুড়া মাছগুলো কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading