শুক্রবার, ২৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীপুরে ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন

০ টি মন্তব্য 15 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ শাহাদত হোসাইন, গাজীপুর
print news | শ্রীপুরে ভাতিজার বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন | সমবানী

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে ডাকাতিসহ একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ তুলে আপন ভাতিজার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন এক ব্যবসায়ী চাচা।

সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলার মাওনা চৌরাস্তায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মাওনা চৌরাস্তা ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব ফিরুজ আহমেদ। তিনি তার বড় ভাইয়ের ছেলে অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মিলনের বিরুদ্ধে এসব অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ফিরুজ আহমেদ বলেন, পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে তার ভাতিজা মিলন তার বিরুদ্ধে ডাকাতিসহ অন্তত ৬টি মামলা দায়ের করেছে। এছাড়াও আদালত, পিবিআই, পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে ২০টিরও বেশি মিথ্যা অভিযোগ দিয়ে তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করে আসছে।

তিনি আরও অভিযোগ করেন, ভাতিজা মিলন একাধিকবার তার ওপর হামলা চালিয়েছে, যার ফলে তিনি আহত হয়েছেন। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। তিনি এসব কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগীর বড় ভাই হাজী মোঃ নুরুজ্জামান দুঃখ প্রকাশ করে বলেন, তাকেও বিভিন্ন সময় মোস্তাফিজুর রহমান মিলন হয়রানি করেছেন এবং তার বিরুদ্ধেও একাধিক মামলা দায়ের করেছেন।ফিরুজ আহমেদ বলেন, “মিথ্যা মামলা ও ধারাবাহিক হয়রানির কারণে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারছি না। বর্তমান সংসদ সদস্য ডা. রফিকুল ইসলাম বাচ্চু, জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আমি অনুরোধ জানাচ্ছি—সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার ন্যায্য বিচার নিশ্চিত করা হোক।সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading