বানারীপাড়ায় স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্ভোধন
প্রতিনিধিঃ
মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া
বানারীপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৮ নভেম্বর) বানারীপাড়া বন্দর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে উপজেলার সকল স্কুলের ফিডিং কর্মসূচির শুভ উদ্বোধন করেন বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বায়েজিদুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগো পতি রায়,ইউআরসি ইনস্পেক্টর জাহাঙ্গীর হোসেন,নেছারাবাদ পৌর বিএনপির সভাপতি ও ঠিকাদার কাজী কামাল,উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম, সরকারি বন্দর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজনীন নাহার,উপজেলা ছাত্রনেতা মোঃ সাব্বির হোসেন,সাংবাদিক সাইফুল ইসলামসহ শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকেরা।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বায়েজিদুর রহমান বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ সাধনের মধ্যদিয়ে গুণগতমানের শিক্ষা ও বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীর উপস্থিতি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। প্রাথমিক বিদ্যালয় নিয়ে সরকারের প্রসারিত পরিকল্পনা নিশ্চিত করা গেলে শিক্ষার্থীরা দেশের সুনাগরিক হিসাবে গড়ে উঠবে।
অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, এই কার্যক্রম ২০২৭ সাল পর্যন্ত চলবে। দেশের নির্বাচিত ১৫০টি উপজেলায় মোট ১৯ হাজার ৪১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩১ লাখ ১৩ হাজার শিক্ষার্থীকে সপ্তাহের পাঁচ দিন ফর্টিফাইড বিস্কুট, কলা বা মৌসুমী ফল, বনরুটি, ডিম এবং ইউএইচটি দুধ তথা পুষ্টিকর খাবার দেওয়া হবে।
বানারীপাড়ায় উপজেলার ১৮৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হয়েছে।
বিষয়টি উপজেলার সর্বস্তরের জনসাধারণের দৃষ্টি কেড়েছে। বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের নিয়ে ভিন্ন ধর্মী উদ্যোগে সুশীল সমাজের পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছে।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
