বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের উপর হামলা করে শ্রমিকদল সভাপতি

০ টি মন্তব্য 7 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া
print news | চাঁদা না পেয়ে পল্লী চিকিৎসকের উপর হামলা করে শ্রমিকদল সভাপতি | সমবানী

বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি ইউনিয়নে চাঁদা না পেয়ে এক পল্লী চিকিৎসকের ওপর হামলার গুরুতর অভিযোগ উঠেছে শ্রমিকদলের স্থানীয় সভাপতি জিয়া সরদারের বিরুদ্ধে। এ ঘটনায় পুরো এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, রোববার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘নাহার মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী পল্লী চিকিৎসক নাছির উদ্দিন মিলনের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন জিয়া সরদার। ভুক্তভোগী ওই টাকা দিতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। এ সময় দোকানের ক্যাশে থাকা নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।

ভুক্তভোগী নাছির উদ্দিন মিলন জানান, গত প্রায় দুই বছরে বিভিন্ন সময়ে ৫০০ টাকা থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত একাধিকবার তার কাছ থেকে জোরপূর্বক অর্থ আদায় করা হয়েছে। সর্বশেষ চাঁদার দাবিতে অস্বীকৃতি জানানোয় তাকে মারধরের শিকার হতে হয়।

গুরুতর আহত অবস্থায় তাকে রোববার রাত ৯টার দিকে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম সাজ্জাদ জানান, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছেন এবং প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তিনি আরও জানান, ভুক্তভোগী তার মামা। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং অভিযুক্ত জিয়া সরদারের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে, অভিযুক্ত জিয়া সরদার অভিযোগ অস্বীকার করে বলেন, পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের ভাতিজা রহমত গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার উন্নত চিকিৎসার জন্য ক্ষতিপূরণ দাবি করায় তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হামলার মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

একটি মন্তব্য করুন

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading