হবিগঞ্জে নার্সকে মারধরের ঘটনায় বিচার চেয়ে কর্মবিরতি
প্রতিনিধিঃ
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট
ইদানিং সারাদেশের বিভিন্ন হাসপাতালে বিভিন্ন সময়ে কর্তব্যরত চিকিৎসক, নার্স সহ সংশ্লিষ্টদের উপর সঙ্ঘবদ্ধ হামলার ঘটনা ঘটতেছে।যেটি চিকিৎসা সেবা গ্রহণ পরিপন্থী। সে কারণে চিকিৎসক ও নার্সদের মধ্যে চিকিৎসা সেবা দানে আতঙ্ক বিরাজ করছে। যদি নার্স বা চিকিৎসক কর্মে কোন ত্রুটি করে থাকেন তাহলে সংমিশ্ত কর্তৃপক্ষ আছে। দেশে প্রচলিত আইন আছে। কিন্তু মব জাস্টিন এর মাধ্যমে চিকিৎসা সেবা দাতা দের আতঙ্কগ্রস্ত করতে একটি সঙ্ঘবদ্ধ চক্র কাজ করছে। যে কারণে সাধারণ মানুষের চিকিৎসা সেবা অনেক সময় অনেকটা ব্যাহত হচ্ছে। চিকিৎসা প্রধানের অনীহার সৃষ্টি হচ্ছে কর্তব্যরতদের।
এমনই এক ঘটনা ঘটেছে হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে। যার বিচার চেয়ে অনুষ্ঠিত হয়েছে কর্মবিরতি ও মানববন্ধন সিলেটের হবিগঞ্জে।
হবিগঞ্জ সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে নার্সকে মারধর করেন মৃতের স্বজনরা। এ ঘটনায় কর্মবিরতি পালন করেছেন নার্সরা। জরুরি বিভাগ ছাড়া সব ওয়ার্ডে নার্সদের সেবা বন্ধ রাখা হয়। পরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল থেকে এ কর্মবিরতি পালন করা হয়। দুপুরে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন- অপারেশন বিভাগের ইনচার্জ সিনিয়র নার্স সালমা আক্তার, সিনিয়র নার্স ঝুমা আক্তার, সিনিয়র নার্স মুনমুন আক্তার প্রমুখ।
হাসপাতাল সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের শাহ আলম (৩৫) নামে এক রোগীকে শ্বাসকষ্টজনিত সমস্যায় মঙ্গলবার ভোরে সদর হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে নিয়ে আসার পর ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রোগী মারা যান। এ সময় রোগীর স্বজনরা চিকিৎসার অবহেলায় মৃত্যু হয়েছে দাবি করে ওয়ার্ডে কর্তব্যরত নার্স নাহারকে মারধর করেন।
এ ঘটনার প্রতিবাদে সকাল থেকে নার্সরা কর্মবিরতি পালন করেন। তাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ও দোষীদের শাস্তির আওতায় আনা না পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে বলে জানান নার্সরা
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
