গৌরবের অর্জন: বরিশালের শ্রেষ্ঠ এএসআই ফয়জুল আলম
প্রতিনিধিঃ
মোঃ সাব্বির হোসেন, বানারীপাড়া
বরিশাল জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় অনন্য অবদান রেখে শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত হয়েছেন বানারীপাড়া থানার লবণসাড়া পুলিশ তদন্তকেন্দ্রে কর্মরত চৌকস কর্মকর্তা মোঃ ফয়জুল আলম।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বরিশাল জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত জেলা পুলিশের মাসিক অপরাধ দমন ও কল্যাণ সভায় তাঁর এই কৃতিত্বের স্বীকৃতি প্রদান করা হয়। সভায় তাঁর কর্মদক্ষতা, ওয়ারেন্ট তামিল, সর্বোচ্চ জরিমানা আদায়, মাদক উদ্ধার এবং সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের জন্য বিশেষভাবে প্রশংসা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা পুলিশ বিভাগের ভাবমূর্তিকে আরও উজ্জ্বল করেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ এ.জেড. এম মোস্তাফিজুর রহমান (বিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আলাউল হাসান (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) মোঃ মাসুম বিল্লাহসহ জেলার বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
মার্চ ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় এএসআই ফয়জুল আলমের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন পুলিশ সুপার।
সম্মাননা গ্রহণ শেষে ফয়জুল আলম বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে অনুপ্রাণিত করবে। জনগণের সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব।”
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
