তেঁতুলিয়ায় কয়েকটি দুর্গামন্দির পরিদর্শন শেষে আর্থিক সহায়তা প্রদান করলেন সারজিস আলম
প্রতিনিধিঃ
মোঃ মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড়
পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, তাঁর দল এমন একটি বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চায়, যেখানে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য হবে প্রধান বিষয়।
রোববার (২৮ সেপ্টেম্বর২০২৫) বিকেলে তিনি পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন করেন এবং আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় সারজিস আলম বলেন, প্রত্যেককে নিজ নিজ ধর্মীয় রীতি মেনে চললেও অন্য ধর্মের প্রতি সম্মান দেখানো অত্যন্ত জরুরি। তিনি মনে করেন, পারস্পরিক সম্পর্ক যত দৃঢ় হবে, দেশ ততই নিরাপদ ও শক্তিশালীভাবে এগিয়ে যাবে।সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজার সময় তাদের পাশে দাঁড়ানোকে নিজেদের দায়িত্ব হিসেবে উল্লেখ করে সারজিস আলম।
আমরা চাই বৈষম্যহীন সম্পর্ক গড়ে উঠুক—যেখানে কারও প্রাপ্য বঞ্চিত না হয় এবং কেউ অতিরিক্ত সুবিধাও না পায়। বৈষম্য হলেই সম্পর্কে দূরত্ব তৈরি হয়। সেই দূরত্ব দূর করতে এনসিপি সব সময় কাজ করবে।”তিনি আরো জানান, অনেক জায়গায় সনাতন ধর্মালম্বীদের স্থায়ী মন্দির নেই বা অস্থায়ীভাবে পূজা অনুষ্ঠিত হয় এসব বিষয় নিয়ে এনসিপি কাজ করার চেষ্টা করছে।
এনসিপি ছোট পরিসরে হলেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার অঙ্গীকার করেন তিনি।তিনি প্রত্যাশা করেন, উদার মানসিকতা নিয়ে এগোতে পারলে শুধু পঞ্চগড় নয়, গোটা বাংলাদেশ দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাবে।
মন্দির পরিদর্শন ও সহায়তা প্রদানকালে এনসিপি তেঁতুলিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব এবং যুগ্ম সমন্বয়কারী আব্দুল মতিন , যুগ্ম সমন্বয়কারী সাজিদুর রহমান, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবু ও জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব হযরত আলীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সারজিস আলমের সঙ্গে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
Discover more from সমবানী
Subscribe to get the latest posts sent to your email.
