গৌরনদীতে শিক্ষকদের সাথে জামায়াত নেতার মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রতিনিধিঃ
বিএম বেলাল, গৌরনদী
গৌরনদীর গাউছিয়া সুন্নিয়া আবেদিয়া দাখিল মাদরাসা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গৌরনদী-আগৈলঝাড়া মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান।
বৃহস্পতিবার সকাল বিকাল ৩টায় গৌরনদীর বার্থী গাউছিয়া সুন্নিয়া আবেদিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকমন্ডলির সাথে তিনি পৃথকভাবে মতবিনিময় সভা করেন। মতবিনিময়কালে তিনি শিক্ষার মান উন্নয়ন, শিক্ষক সমাজের ন্যায্য অধিকার আদায় এবং ছাত্রছাত্রীদের সুশিক্ষায় গড়ে তোলা-সহ বিভিন্য বিষয়ে তার পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন, শিক্ষক সমাজ হলো জাতির চালিকা শক্তি। তাদের সম্মান ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এসময় ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. জাহাঙ্গি হোসেন সহ-নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. শাহআলম ও স্থানীয় বিশিষ্টজনরা মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
- বোরহানউদ্দিনে ইসলামী আন্দোলনের গণ সমাবেশ
- ভোলায় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক
- বোরহানউদ্দিনে খাবারে নেশা খাওয়াইয়া অচেতন করে ২ লক্ষ টাকা চুরি অসুস্থ্য ৫ জন
শেয়ার:
- Share on Facebook (Opens in new window) Facebook
- Share on X (Opens in new window) X
- Share on LinkedIn (Opens in new window) LinkedIn
- Share on Reddit (Opens in new window) Reddit
- Share on X (Opens in new window) X
- Share on Tumblr (Opens in new window) Tumblr
- Share on Pinterest (Opens in new window) Pinterest
- Share on Pocket (Opens in new window) Pocket
- Share on Threads (Opens in new window) Threads
- Share on WhatsApp (Opens in new window) WhatsApp
