বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

বামনায় অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন

০ টি মন্তব্য 9 ভিউ 5 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

মোঃ নাসির মোল্লা, বামনা, বরগুনা
print news | বামনায় অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচারের প্রতিবাদে মানববন্ধন | সমবানী

আজ ২৯/০৯/২০২৫ রোজ সোমবার বেলা ২ ঘটিকায় বরগুনার বামনা উপজেলার ৩ নং রামনা ইউনিয়নের খোলপটুয়া মাহমুদিয়া সিনিয়র (আলিম) মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আবু জাফরের বিরুদ্ধে মিথ্যা অপ-প্রচার ও মানহানিরক তথ্য প্রচারের প্রতিবাদে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসীর উদ্যোগে মাদ্রাসা সংলগ্ন কার্পেটিং রাস্তার উপড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত এ মাদ্রাসা সংলগ্ন মসজিদটি ও দীর্ঘদিন ধরে উন্নয়ন বঞ্চিত। বর্তমানে মাদ্রাসা ঘরটি জরাজীর্ণ, শিক্ষার্থীদের বসার মতো পর্যাপ্ত জায়গাসহ বর্ষার মৌসুমে ক্লাস করার সুযোগ নেই। তাই মাদ্রাসার উন্নয়নের স্বার্থে মাদ্রাসার রোপনকৃত গাছসমূহ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের রেজুলেশনের মাধ্যমে বিক্রি করে সেই অর্থে সংস্কার কাজ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।

কিন্তু এক শ্রেণির ব্যবসায়িক স্বার্থান্বেষী মহল মাদ্রাসা থেকে ব্যক্তিগত সুবিধা নিতে না পেরে উন্নয়ন কার্যক্রমে বাধা সৃষ্টি করছে। তারা সামাজিক যোগাযোগমাধ্যমে অধ্যক্ষের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপ-প্রচার চালিয়ে তার মান হানিসহ প্রতিষ্ঠানের ক্ষতি করছে ।

বক্তব্য রাখেন মোঃ জাকারিয়া ফরাজি অভিভাবক সদস্য, মোঃ আঃ সালাম এলাকাবাসী,মোহাম্মদ রিয়াজুল ইসলাম এলাকাবাসী, মোঃ রেজাউল করিম সাবেক ছাত্র, মোঃ মুনিরুল হাসান প্রতিষ্ঠাতার দৈহিত্র ও প্রভাষক আরবী বিভাগ অত্র মাদ্রাসা , মোসাঃ নাজমা আক্তার সহকারী শিক্ষিকা অত্র মাদ্রাসা, অধ্যক্ষ মোহাম্মদ আবু জাফর অত্র মাদ্রাসা।

বক্তারা এ অপপ্রচারের তীব্র নিন্দা জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন।
এ বিষয়ে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মোঃ পলাশ আহমেদ বলেন আমি বিষয় টি আলোচনা করে সিদ্ধান্ত দিব, উপজেলা বন কর্মকর্তা মোঃ সাইদুর রহমান মানিক আকন বলেন এই গাছ আমাদের ডিপার্টমেন্ট / আমি রোপন করি নাই।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading