মঙ্গলবার, ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

কাউখালীতে হাঁটু পানি ও কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছে আবাসনবাসীরা/জনদুর্ভোগ চরমে

০ টি মন্তব্য 5 ভিউ 4 মিনিট পড়ুন
অ+অ-
রিসেট করুন

প্রতিনিধিঃ

রিয়াদ মাহমুদ সিকদার, কাউখালী, পিরোজপুর
print news | কাউখালীতে হাঁটু পানি ও কাঁচা রাস্তা দিয়ে চলাচল করছে আবাসনবাসীরা/জনদুর্ভোগ চরমে | সমবানী

পিরোজপুরের কাউখালীতে হাঁটুপানি ও কাঁচা রাস্তায় একমাত্র আবাসনের প্রবেশ পথ।
উপজেলার সদর ইউনিয়ন ও আমরাজুরী ইউনিয়নের ৮৫ টি আবাসন পরিবারের একমাত্র প্রবেশ পথের রাস্তাটি বৃষ্টির সময় হাঁটু পানি ও অন্যান্য সময় কাঁচা রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছে আবাসনে বসবাসরত ও আশেপাশের এলাকাবাসী।

বৃষ্টির সময় রাস্তাটি পানিতে ডুবে যায়। পানি কমে গেলে রাস্তাটি স্যাতস্যাঁতে ও কাঁদা হয়ে যায়। তখন এলাকাবাসী ওই রাস্তা ব্যবহার না করে অনেকদূর ঘুরে তাদের ঘরে যেতে হয়।

বর্তমানে দুইটি আবাসনে ৮৫ টি পরিবার ও আশেপাশের প্রায় দেড় শতাধিক পরিবার ওই রাস্তাটি ব্যবহার করে তাদের গন্তব্য স্থানে যায়।

আবাসনে বসবাসকারী আবুল হোসেন ও হেনা বেগম জানান, বৃষ্টির সময় রাস্তায় হাঁটু পরিমাণ পানি থাকে এবং পানি শুকিয়ে গেলে রাস্তা কাদা হয়ে যায়। আমাদের চলাচলের খুবই সমস্যা হচ্ছে। মেইন রাস্তা পর্যন্ত গাড়ি চলাচল করে। আবাসনের ভিতরে কোন রিক্সা না ঢোকার কারণে আমাদের প্রয়োজনীয় মালামাল মাথায় করে আনতে হয়।

র্তমানে আমরা বিকল্প রাস্তা দিয়ে আমাদের বাসা বাড়িতে আসা যাওয়া করি। এ ব্যাপারে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে আমরা রাস্তা করার ব্যবস্থা গ্রহণ করা হইবে।

কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, উক্ত আবাসন দুইটি নতুনভাবে তৈরি করা হয়েছে। আমাদের রাস্তার কাজ চলমান রয়েছে।অচিরেই আবাসনবাসীদের জন্য পাকা রাস্তা মেরামত করে দেওয়া হবে।

আরও পড়ুন


Discover more from সমবানী

Subscribe to get the latest posts sent to your email.

আর্কাইভ
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০৩১  

এই ক্যাটাগরির আরো খবর

এই ওয়েবসাইটটি আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকিজ ব্যবহার করে। আমরা ধরে নেব আপনি এটির সাথে ঠিক আছেন, তবে আপনি চাইলে অপ্ট-আউট করতে পারেন৷ গ্রহণ করুন আরও পড়ুন

Discover more from সমবানী

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading